রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নোটিশ :

" দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাচতে চাই " *তারুণ্য মুক্তির ৭ দফা প্রস্তাবনা -

👉 সকল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। 👉 শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 👉 সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যেকোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দূর্নীতি মতো অসদুপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 👉 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যাবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পন্যের উৎপাদন ও আন্তজার্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 👉 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান , শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝড়ে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে। 👉 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 👉 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণসুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌড়াত্ব অবসান, প্রবাসে সকল চিকিৎসা, দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দূর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ; সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিয়াদে বাংলাদেশ সরকারের সিআইপি সম্মাননা-২০২৬ অর্জনকারী “আব্দুল কাইয়ুম মির্জা” কে সংবর্ধনা প্রদান সৌদিতে বাংলাদেশী ব্যবসায়ী ইনভেস্টার নুর আলম নুর কে সংবর্ধনা ৫৫তম মহান বিজয় উপলক্ষে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে প্রবাস বিনোদন পর্ব-২৭ বগুড়া-৩ আসনে বিরল দৃষ্টান্ত! প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ঘটে গেল এক বিষ্ময়কর ঐতিহাসিক ঘটনা!! সৌদি আরব জাকের পার্টির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) ও জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।। সংবর্ধনা ও বিশেষ সাক্ষাৎকার অনষ্ঠান।। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদ সৌদি আরব পূর্বাঞ্চল যুব দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন।। বাথা, রিয়াদে বাংলাদেশী মালিকানায় প্রতিষ্ঠিত বিশ্বমানের রেস্টুরেন্ট ইয়াসমিন হোটেল এন্ড রেস্টুরেন্টের ক্যাম্পিং প্রচারণা বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর সাধারণ সভা ।। সৌদি আরবে নতুন কাউন্সিলর (হজ ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তমজন্মদিন উপলক্ষ্যে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির  উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঢাবিতে ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’ স্লোগান দেয়ার পর ভিসিকে ফোনে যা বলেছিলেন হাসিনা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান;

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ;সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।

বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে সৌদি আরবের রিয়াদে ‘এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব ২৮’ অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।
প্রবাসে বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এসেছে এনটিভি। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বিনোদনের জন্য ‘প্রবাস বিনোদন পর্ব ২৮’ আয়োজন করেছে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।

গত বৃহস্পতিবার রাত ৯টায় রিয়াদের এক্সিট ২৮ এর আল পাখামা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বরাবরের মতোই এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিলো রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, সকার ফিটনেস, আমিয়াল গ্রুপ,, রাসেল ট্রাভেলসও রেস্টুরেন্ট, বি এন্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা এন্ড মারওয়া কোম্পানি লিমিটেড, এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড(ফ্রিজিসি) , আল সাবা ফোর্ড স্টোর টুপ,নুর কিমাম ফর ট্রেডিং কোম্পানি, বাথা ইয়াসমিন রেস্টুরেন্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান কিরণ, প্রধান অতিথি ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেল এর এমডি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,প্রধান আলোচক ছিলেন জনপ্রিয় আমিয়াল গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া ।আলোচনা পর্ব উপস্থাপনা করেন এন টিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় । অনুষ্ঠানে সার্বিক কারিগরী সহযোগিতায় ছিলেন রিয়াদে বাংলাদেশ থিয়েটার ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। তিনি অংশগ্রহণকারী শিল্পী, দর্শক, বিজ্ঞাপন দাতাসহ সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় ও ভালো উদ্যোগ। এনটিভির সৌদি আরব প্রতিনিধির তত্ত্বাবধানে রিয়াদে এনটিভি সাংস্কৃতিক ফোরামের ব্যানারে নিয়মিত প্রবাস বিনোদন অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ-বিদেশের শিল্পীরা নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আশরাফ উদ্দিন শাহিন, রাসেল আহমেদ, বেলাল হোসেন,ফারুক হোসেন পাটোয়ারী, ফিরোজ আহমেদ নয়ন, এনটিভি দর্শনের রিয়াদ মহানগরী সভাপতি ইনভেস্টর স্বপন হাওলাদার, লক্ষ্মীপুর জেলার আলিফ মিম হসপিটাল এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন,ইনভেস্টার সাইফুল্লাহ সানাউল্লা আপন তাজ প্রমুখ।স্বাধীনতার সকল শহীদদের ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়

অনুষ্ঠানটি উপভোগ করেন সৌদি আরবের প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ServerNeed.com