বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

নোটিশ :

" দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাচতে চাই " *তারুণ্য মুক্তির ৭ দফা প্রস্তাবনা -

👉 সকল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। 👉 শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 👉 সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যেকোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দূর্নীতি মতো অসদুপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 👉 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যাবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পন্যের উৎপাদন ও আন্তজার্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 👉 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান , শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝড়ে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে। 👉 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 👉 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণসুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌড়াত্ব অবসান, প্রবাসে সকল চিকিৎসা, দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দূর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ; সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিয়াদে বাংলাদেশ সরকারের সিআইপি সম্মাননা-২০২৬ অর্জনকারী “আব্দুল কাইয়ুম মির্জা” কে সংবর্ধনা প্রদান সৌদিতে বাংলাদেশী ব্যবসায়ী ইনভেস্টার নুর আলম নুর কে সংবর্ধনা ৫৫তম মহান বিজয় উপলক্ষে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে প্রবাস বিনোদন পর্ব-২৭ বগুড়া-৩ আসনে বিরল দৃষ্টান্ত! প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ঘটে গেল এক বিষ্ময়কর ঐতিহাসিক ঘটনা!! সৌদি আরব জাকের পার্টির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) ও জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।। সংবর্ধনা ও বিশেষ সাক্ষাৎকার অনষ্ঠান।। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদ সৌদি আরব পূর্বাঞ্চল যুব দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন।। বাথা, রিয়াদে বাংলাদেশী মালিকানায় প্রতিষ্ঠিত বিশ্বমানের রেস্টুরেন্ট ইয়াসমিন হোটেল এন্ড রেস্টুরেন্টের ক্যাম্পিং প্রচারণা বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর সাধারণ সভা ।। সৌদি আরবে নতুন কাউন্সিলর (হজ ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান শফিকুর রহমান নেপালের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন

চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান শফিকুর রহমান নেপালের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন

চাঁপাই নবাবগঞ্জের কৃতি সন্তান ও পেশাদার কূটনীতিক শফিকুর রহমানকে বাংলাদেশ সরকার সম্প্রতি প্রতিবেশী দেশ নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ২১ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে (পররাষ্ট্র বিষয়ক) নির্বাচিত হয়ে একজন নিয়মিত কর্মকর্তা ২০০৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
তিনি গত ২৩ জুন ২০২৫ আনুষ্ঠানিকতার মাধ্যমে নেপালের রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয় পত্র পেশ করেন। নেপালে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের পূর্বে তিনি দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালযে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন সহ পশ্চিম এশিয়া তথা মধ্য প্রাচ্য অনুবিভাগে মহাপরিচালক (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, কর্মক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়া, ইউকে, নরওয়ে ও জাপান সহ বিভিন্ দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া, কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনে তিনি বিদেশস্থ বাংলাদেশ মিশন সৌদি আরব, মিশর (কায়রো) সহ ঢাকাস্থ সাত- জাতি ভুক্ত সহযোগিতা সংস্থা বিমসটেক সচিবালয়ের এর প্রথম পরিচালক (বাংলাদেশ) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচাইতে সুনামধন্য সরকারি উচ্চ বিদ্যালয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৮ সালে এসএসসি এবং রাজশাহী কলেজে উচ্চ মাধ্যমিক সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে স্নাতক (১৯৯৬) ও স্নাতকোত্তর (১৯৯৮) ডিগ্রি লাভ করেন। লেখাপড়ায় প্রতিটি স্তরেই বরাবরই তিনি স্বীয় মেধা, যোগ্যতা ও মননশীলতার সাক্ষর রাখেন; রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি স্নাতক ও স্নাতকোত্তর প্রতিটি স্তরে প্রথম স্থান (উচ্চতর দ্বিতীয় শ্রেণিতে প্রথম) অধিকার করেন। এছাড়া, পেশাগত জীবনে উচ্চতর ডিগ্রিলাভে তিনি জাপান সরকারের অর্থায়নে (ঔউঝ) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নেও তিনি বিশেষ কৃতিত্ব দেখান; জাপানের আন্তর্জাতিক বিশ্ব বিদ্যালয়ে (নিগতা) ২০১০-২০১২ শিক্ষা বর্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ স্কোরার হিসেবে শ্রেষ্ঠ গ্রাজুয়েট (valedictorian) নির্বাচিত হন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বর্ষের সমাপনী অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের পক্ষে স্পীচ প্রদানের বিরল সম্মান লাভ করেন।
তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন দারিয়াপুর গ্রামের স্বনামধন্য শিক্ষাবিদ ও অধ্যাপক হাবিবুর রহমান (মৃত)ও জোবাইদা বেগমের (মৃত) ৫ সন্তানের মধ্যে তৃতীয় এবং ছেলেদের মধ্যে কনিষ্ঠ। তার মাতাও এলাকায় একজন গুণী, পরোপকারী ও সমাজসেবী নারী হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত ও দুটি (ছেলে ও মেয়ে) সন্তানের পিতা।
নিজ এলাকায় একজন সমাজকর্মী ও জনদরদী হিসেবে এলাকার আর্থ সামাজিক উন্নয়নে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে শফিকুর রহমান বায়েজিদের বিশেষ পরিচিতি রয়েছে।
সার্ক জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনন্দন।
উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট রাজু লামা,সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান ,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ সহ নেপালের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কাঠমুন্ড দূতাবাসে তার এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ServerNeed.com