বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

নোটিশ :

" দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাচতে চাই " *তারুণ্য মুক্তির ৭ দফা প্রস্তাবনা -

👉 সকল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। 👉 শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 👉 সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যেকোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দূর্নীতি মতো অসদুপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 👉 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যাবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পন্যের উৎপাদন ও আন্তজার্তিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 👉 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান , শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝড়ে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে। 👉 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 👉 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণসুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌড়াত্ব অবসান, প্রবাসে সকল চিকিৎসা, দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দূর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) মর্যাদা নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ; সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিয়াদে বাংলাদেশ সরকারের সিআইপি সম্মাননা-২০২৬ অর্জনকারী “আব্দুল কাইয়ুম মির্জা” কে সংবর্ধনা প্রদান সৌদিতে বাংলাদেশী ব্যবসায়ী ইনভেস্টার নুর আলম নুর কে সংবর্ধনা ৫৫তম মহান বিজয় উপলক্ষে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে প্রবাস বিনোদন পর্ব-২৭ বগুড়া-৩ আসনে বিরল দৃষ্টান্ত! প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ঘটে গেল এক বিষ্ময়কর ঐতিহাসিক ঘটনা!! সৌদি আরব জাকের পার্টির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) ও জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।। সংবর্ধনা ও বিশেষ সাক্ষাৎকার অনষ্ঠান।। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদ সৌদি আরব পূর্বাঞ্চল যুব দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন।। বাথা, রিয়াদে বাংলাদেশী মালিকানায় প্রতিষ্ঠিত বিশ্বমানের রেস্টুরেন্ট ইয়াসমিন হোটেল এন্ড রেস্টুরেন্টের ক্যাম্পিং প্রচারণা বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর সাধারণ সভা ।। সৌদি আরবে নতুন কাউন্সিলর (হজ ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম।

দীর্ঘ অনেক বছর পর ফুটবল উৎসবে মেতেছে রিয়াদ প্রবাসীরা

দীর্ঘ অনেক বছর পর ফুটবল উৎসবে মেতেছে রিয়াদ প্রবাসীরা

বিদেশের মাটিতে বিনোদনের তেমন সুযোগ থাকে না প্রবাসীদের । শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলার কোনো বিকল্প নাই, এই স্লোগানকে ধারন করে রিয়াদে গত ২২শে অগাস্ট থেকে শুরু হওয়া বর্ণ টিভি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর গ্রান্ড ফিনাল ও প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদের জনপ্রিয় প্রবাস বাংলা ফুটবল ক্লাবের আয়োজনে খাবুস স্টেডিয়ামে হাজারো প্রবাসী ফুটবল প্রেমীদের সমাগমে ফাইনালে ইউনাইটেড উজারাত কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে হারা এফসি।

হারা এফসির অধিনায়ক রাসেল ম্যান অব দ্যা টুর্ণামেন্ট এর পুরস্কার তুলে নেন। টুর্ণামেন্টে ১৪টি গোল করে হাইস্ট গোলের ট্রফি তুলে নেন রানারআপ দলের জুয়েল। বেস্ট গোলকিপার হলেন চ্যাম্পিয়ন দলের পাবেল। ১ টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইসতিয়াক।

শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্ণামেন্ট পরিচালক সাংবাদিক ফকির আল-আমিনের উপস্থাপনায় সভাপতিত্ব করেন বাথা সানসিটি পলিক্লিনিকের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ।

প্রধান অতিথি হিসেবে গোল্ডকাপ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন SNB QUICKPAY এর এশিয়ান মার্কেটিং বিভাগের প্রধান মোসাইদ আল মুতাইরি । এসময় তিনি বলেন, বাংলাদেশের যেকোনো অনুষ্ঠানে saudi National bank (SNB) পাশে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের রিয়াদ রিজিওনাল ম্যানেজার মোঃ রকিবুল হোসাইন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এন টিভির সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ চান। তারা জানান, এত বড় ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করে প্রবাসী প্রতিভাবান খেলোয়াড়ের সুযোগ করে দেয়াই আয়োজকদের প্রশংসা করেন ।

আরো উপস্থিত ছিলেন, ফ্রেন্ডী প্যাকেজের বাংলাদেশী সেগমেন্ট ম্যানেজার মোঃ ইয়াসিন , এন এস এয়ার কার্গোর পরিচালক ইনভেস্টর আব্দুস সাত্তার, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান স্বমনয়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইনভেস্টর আব্দুর রহমান, গ্রীন বাংলা ক্রিকেট টিমের ম্যানেজার মোঃ আল-আমিন খান, প্রবাসী নাশিদ ব্যান্ডের পরিচালক আরিফ রব্বানী ।

পুরো টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয় ও মোয়াস বিজনেস ডেভেলপমেন্ট এর ম্যানেজার মোঃ আলাউদ্দিন ।

 

পুরো টুর্নামেন্টে সহযোগীতায় ছিলেন, সানসিটি পলিক্লিনিক , ফ্রেন্ডি প্যাকেজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স , নোভা এন্টারপ্রাইজ , এনএস কার্গো, এসআর ফ্যাশন, এএফটিসি, ফুড হাউজ, মোয়াস বিজনেস সলোয়েশন, বর্ণ স্পোর্টস , ঘরোয়া রেস্টুরেন্ট, বিডি স্টার ইন্টারন্যাশনাল।

খেলায় আগত ফুটবল প্রেমীরা বাশি, ব্যানার, ফ্যাস্টুন নিয়ে উল্লাস করেন। যেন বিদেশের মাটিতে আরেকটি বাংলাদেশ। আয়োজকরা মনে করেন সৌদিতে ৩০ লাখ বাংলাদেশিদের মধ্যে অনেক ভাল মানের ফুটবলার রয়েছে । তাদেরকে নিয়ে আরো বড় পেশাদার ফুটবল টুর্ণামেন্ট করলে , বেরিয়ে আসবে অনেক প্রতিভাবান খেলোয়াড়, সুযোগ পেতে পারে সৌদি ক্লাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ServerNeed.com